Rajat Patidar: আইপিএল শেষ গতবারের হিরো আরসিবি-র রজত পাতিদারের

গত আইপিএলে সবাই চমকে দেওয়া রজত পাতিদার এবার আর খেলতে পারছেন না। আইপিএল শুরুর আগেই চোট থাকায় তিনি অনিশ্চিত ছিলেন।

IPL 2022 Trophy (Photo credit: Twitter)

গত আইপিএলে সবাই চমকে দেওয়া রজত পাতিদার এবার আর খেলতে পারছেন না। আইপিএল শুরুর আগেই গোড়ালিতে চোট থাকায় তিনি অনিশ্চিত ছিলেন। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জানিয়ে দিল, চোট না সারায় এবারের আইপিএলে আর খেলতে পারবেন না মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার।

গত আইপিএলে ৫৫ ব্য়াটিং গড়ে ৩৩৩ রান করেছিলেন পাতিদার। ইডেন গার্ডেন্সে গত বছর আইপিএলের প্লে অফে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। পাতিদারের পরিবর্ত হিসেবে আরসিবি কাকে নেয় সেটাই এখন দেখার।

দেখুন টুইট

দেখুন টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement