Quinton De Kock: বিশ্বকাপে সবচেয়ে দ্রুত তিনটি সেঞ্চুরি করে নজির কুইন্টন ডি ককের

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর এবার চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি'কক (Quinton De Kock)।

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর এবার চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি'কক (Quinton De Kock)। এবার বিশ্বকাপে মাত্র পাঁচটা ম্যাচ খেলেই তিনটে সেঞ্চুরি করা হয়ে গেল ৩০ বছরের জোহানেসবার্গের তারকা বাঁ হাতি ব্যাটার। বিশ্বকাপের ইতিহাসে এত কম ম্যাচে খেলে কেউ তিনটি সেঞ্চুরি করতে পারেননি। এবার বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০, লখনৌ-তে অজি ম্যাচে ১০৯ রান করেছিলেন ডি'কক।

মঙ্গলবার ওয়াংখেড়ে-তে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওয়ানডে-তে নিজের ২০ তম সেঞ্চুরি পূর্ণ করলেন ডি কক। বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন প্রোটিয়া-কিপার ব্যাটার।

দেখুন এক্স

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement