PBKS vs LSG: প্রভসিমরণের ৯১, শ্রেয়সদের ২৩৬, বিদায়ের মুখে পন্থরা

ধরমশালায় ডু অর ডাই ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস তুলল ৫ উইকেটে ২৩৬ রান। পঞ্জাবের ওপেনার প্রভসিমরণ সিং ৪৮ বলে ৯১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।

KKR vs PBKS. (Photo Credits:X)

ধরমশালায় ডু অর ডাই ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস তুলল ৫ উইকেটে ২৩৬ রান। পঞ্জাবের ওপেনার প্রভসিমরণ সিং ()Prabhsimran Singh) ৪৮ বলে ৯১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৫ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। শেষের দিকে শশাঙ্ক সিংয়ের ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ক্যামিও ইনিংস পঞ্জাবের রানটাকে অনেকটা বাড়িয়ে দিল। এই ম্যাচে জিতলে ১৫ পয়েন্টে পেয়ে (১২ ম্যাচে) লিগ তালিকায় এক লাফে চার থেকে দুই নম্বরে উঠে যাবে পঞ্জাব। আর হারলেই বিদায় নিশ্চিত হবে ঋষভ পন্থের লখনৌয়ের। রাজস্থানকে হারিয়ে কলকাতা লিগ তালিকায় ৬ নম্বরে উঠে গিয়েছে। লখনৌ সাত নম্বরে নেমে গিয়েছে।

পঞ্জাবের ২৩৬ রান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement