PM Modi Congratulate Manu Bhaker: মানু ভাকরের সাফল্যকে ঐতিহাসিক অ্যাখা দিয়ে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

রবিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে নজির গড়লেন হরিয়ানার ২২ বছরের তারকা শ্যুটার মানু ভাকর

Manu Bhaker. (Photo Credits: X)

প্যারিস অলিম্পিকে ২০২৪-এ ভারতের প্রথম পদক। অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা শ্য়ুটার হিসেবে পদক জয়। । একটুর জন্য রুপো হাতছাড়া হলেও মানু গোটা দেশকে অলিম্পিক পদক জিতে গর্বিত করলেন। গত টোকিও অলিম্পিকে একটুর জন্য ফাইনালে না উঠে হতাশ করেছিলেন যুব অলিম্পিকে সোনা থেকে ৯ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন মানু। কিন্তু এবার মানু ইতিহাস গড়ে সোনা জিতলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অলিম্পিকে দেশের প্রথম সোনা জয়ী অবিনব বিন্দ্রা-দেশের সবাই প্যারিস অলিম্পিক ২০২৪-এ দেশের প্রথম পদকজয়ী মানু ভাকের-কে শুভেচ্ছা-অভিনন্দন জানালেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী মানুকে শুভেচ্ছা জানিয়ে বললেন, " দারুণ ফল। ঐতিহাসিক পদক। স্পেশাল পদক। আরও স্পেশাল কারণ প্রথম মহিলা হিসেবে শ্য়ুটিং থেকে পদক আনল ও। অবিশ্বাস্য কৃতিত্ব।"

দেখুন প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন বার্তা

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement