Pele Health Update: চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না, কেমো বন্ধ হওয়ায় সঙ্কটজনক পেলের জন্য বিশেষ ব্যবস্থা

ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থা একেবারে সঙ্কটজনক। কোনওরকম চিকিৎসাতেই আর সাড়া দিচ্ছেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি।

Pele. (Photo Credits: Twitter)

ফুটবল সম্রাট পেলের (Pele) শারীরিক অবস্থা একেবারে সঙ্কটজনক। কোনওরকম চিকিৎসাতেই আর সাড়া দিচ্ছেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি। কেমোথেরাপি আর কাজ করছে না পেলের শরীরে। তাঁকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ। অসম্ভব শারীরিক যন্ত্রণা, শ্বাস নিতে খুব কষ্ট হলে এই ধরনের বিশেষ ব্যবস্থা করা হয়। পেলের দ্রুত আরোগ্য কামনা ক দিন ধরেই করছে ফুটবল বিশ্ব। সেই কামনা এখন আরও বাড়ল। নেইমার থেকে এমবাপে-রা পেলের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

গতকাল, ক্য়ামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে পেলের দ্রুত আরোগ্য কামনায় গ্যালারিতে বড় পোস্টার পড়ে। যাতে লেখা..গেট ওয়েল সুন পেলে... আরও পড়ুন-কোয়ার্টার- সেমিফাইনালে আর্জেন্টিনা, ব্রাজিল কাদের বিরুদ্ধে খেলতে পারে

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement