PBKS vs KKR: হর্ষিতের বলে রমনদীপের দুরন্ত ক্যাচে শূন্য রানে আউট শ্রেয়স আইয়ার, দেখুন ভিডিয়ো
গত মরসুমের চ্যাম্পিয়ন অধিনায়ককে এবার প্রতিপক্ষে পেয়ে জ্বলে উঠল নাইটরা। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই দ্বিতীয় বলেই আউট করলেন কেকেআর পেসার হর্ষিত রানা।
PBKS বনাম KKR, IPL 2025: গত মরসুমের চ্যাম্পিয়ন অধিনায়ককে এবার প্রতিপক্ষে পেয়ে জ্বলে উঠল নাইট (Knight Riders)-রা। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই (Shreyas Iyer) দ্বিতীয় বলেই আউট করলেন কেকেআর পেসার হর্ষিত রানা (Harshit Rana)। হর্ষিতের বলে দুরন্ত ক্যাচ লুফে শ্রেয়স আইয়ারের শূন্য রানে আউটের পিছনে নায়ক ফিল্ডার রমনদীপ সিং। শ্রেয়সের আউটের পর পঞ্জাবের ইনিংসে ধস নামে-পরপর আউট হন জোস ইংলিশ (২), প্রভসিমরন সিং (৩০), নেহাল ওয়াধেরা (১০), গ্লেন ম্যাক্সওয়েল (৭), মার্কো জেনসেন (৪)।
বিনা উইকেটে ৩৮ থেকে ৫৪ রানে ৪ উইকেট হয়ে যায় পঞ্জাবের। এরপর ধস অব্যাহত থেকে ৮৬ রানের মধ্যে ৮ উইকেট হারায় কিংসরা। চিপকে ধোনিদেরও ঠিক একই রকম হাল করেছিলেন নাইটের বোলাররা।
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement