Novak Djokovic: সেঞ্চুরি হাঁকিয়ে শেষ আটে জকোভিচ
ফরাসি ওপেনে সেঞ্চুরি হাঁকালেন নোভাক জকোভিচ। সোমবার চতুর্থ রাউন্ডে ব্রিটেনের ক্যামেরন নোরিকে স্ট্রেট সেটে ৬-২,৬-৩,৬-২ হারিয়ে ফরাসি ওপেনে তাঁর শততম ম্য়াচটি জিতলেন।
ফরাসি ওপেনে (French Open 2025) সেঞ্চুরি হাঁকালেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সোমবার চতুর্থ রাউন্ডে ব্রিটেনের ক্যামেরন নোরিকে স্ট্রেট সেটে ৬-২,৬-৩,৬-২ হারিয়ে ফরাসি ওপেনে তাঁর শততম ম্য়াচটি জিতলেন। ক্লে কোর্টের মহারাজা রাফায়েল নাদাল (১১২)-এর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনে ১০০টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন সার্বিয়ান কিংবদন্তি। প্রসঙ্গত, চারটি গ্র্য়ান্ডস্লামের মধ্যে জকোভিচ সবার আগে ফরাসি ওপেনেই ১০০টি ম্যাচ জিতলেন। অস্ট্রেলিয়ান ওপেনে ৯৯টি, উইম্বলডনে ৯৭টি ও ইউ ওপেনে ৯০টি ম্য়াচ জেতার নজির আছে জকোভিচে। তিনি দুনিয়ার একমাত্র টেনিস খেলোয়াড় যার প্রতিটি গ্র্যান্ডস্লামে অন্তত ৯০টি-র বেশি ম্যাচ জেতার রেকর্ড আছে।
কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই জকোভিচের প্রতিপক্ষ ক মাস আগে অস্ট্রেলিয়ান ওপেন ও গতবার ফরাসি ওপেনের ফাইনালিস্ট তৃতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভ। এখনও পর্যন্ত জকোভিচ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে একটা সেটেও হারেননি।
১৯ তম বার ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন জোকার