Novak Djokovic: মন্টে কার্লো মাস্টার্সে ফিরেই তৃতীয় রাউন্ডে জোকোভিচ

শীর্ষ বাছাই তৃতীয় রাউন্ডে খেলবেন ইতালির লরেঞ্জো মুসেত্তি বা লুকা নার্দির বিরুদ্ধে

Novak Djokovic (Photo Credit: @marioboc17/ Twitter)

রাশিয়ার ইভান গাখভকে ৭-৬, ৬-২ গেমে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। গত এক মাসে জকোভিচের এটাই প্রথম টুর্নামেন্ট। ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনের মতো ATP 1000 মাস্টার্স ইভেন্টের সানশাইন সুইংয়ে খেলতে পারেননি তিনি। উদ্বোধনী রাউন্ডে বাই পাওয়ার পর বিশ্বের ১ নম্বর খেলোয়াড় বিশ্বের ১৯৮ নম্বর গাখভের কাছ থেকে প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং উদ্বোধনী সেটে হেরে যাওয়ার ঝুঁকিতে পড়েন। কিন্তু জোকোভিচ দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় তুলে নেন। গাখভ বাছাইপর্বের চতুর্থ বিকল্প ছিলেন এবং মূল ড্রয়ে পৌঁছানোর সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন। চলতি সপ্তাহে ৩৯তম ATP 1000 মাস্টার্স শিরোপা এবং মন্টে-কার্লোতে তার তৃতীয় ট্রফি জয়ের জন্য জোকোভিচ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীর্ষ বাছাই তৃতীয় রাউন্ডে খেলবেন ইতালির লরেঞ্জো মুসেত্তি বা লুকা নার্দির বিরুদ্ধে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement