Team India: চোট পেয়ে ছিটকে গেলেন নীতীশ, রিঙ্কু, পরিবর্তে শিবম দুবে, রমনদীপ
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা। ইডেন গার্ডেন্সে দুরন্ত জয়ের পর সিরিজে ১০ এগিয়ে থাকা ভারতীয় দলে জোড়া চোটের ধাক্কা।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা। ইডেন গার্ডেন্সে দুরন্ত জয়ের পর সিরিজে ১০ এগিয়ে থাকা ভারতীয় দলে জোড়া চোটের ধাক্কা। চোট পেয়ে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। ইডেনে ব্যাট বা বল করার সুযোগ পাননি নীতীশ। তাঁর পরিবর্তে চলতি টি-২০ সিরিজে স্কোয়াডে নেওয়া হল শিবম দুবে-কে। অন্যদিকে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০-তে খেলতে পারবেন না চোট পাওয়া রিঙ্কু সিং। রিঙ্কুর পরিবর্তে জায়গা দেওয়া হল রমনদীপ সিং-কে।
আজ, শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে চেন্নাইয়ে নামছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-২০ ম্যাচ যথাক্রমে ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুণে ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে।
ভারতীয় শিবিরে চোটের ধাক্কা
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement