Murali Sreeshankar: দারুণ লাফে বিশ্ব অ্য়াথলেটিক্সের টিকিট নিশ্চিত করলেন মুরলী শ্রীশঙ্কর

আন্ত:রাজ্য জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লং জাম্পে মুরলী শ্রীশঙ্করের দারুণ লাফ। এদিন জাতীয় রেকর্ড থেকে মাত্র এক সেমি কম লাফ দেন মুরলী।

Murali Sreeshankar

আন্ত:রাজ্য জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লং জাম্পে মুরলী শ্রীশঙ্করের (Murali Sreeshankar) দারুণ লাফ। এদিন ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে জাতীয় রেকর্ড থেকে মাত্র এক সেমি কম লাফ দেন মুরলী। ৮.৪১ মিটার লাফ দিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে যোগ্যতাঅর্জন করলেন কেরলের তারকা লং জাম্পার মুরলী। পুরুষদের লংজাম্পে যোগ্যতা মান বিশ্ব অ্যাথলেটিক্সে ৮.২৫ মিটার ও এশিয়ান অ্যাথলেটিক্সে ৭.৯৫ মিটার।

প্রসঙ্গত, চলতি বছর ১৯ অগাস্ট থেকে হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্স। আর এশিয়ান গেমস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউতে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement