MS Dhoni Spotted At US Open: ইউএস ওপেনে কার্লোস আলকারাজের ম্যাচে ক্যামেরায় ধরা পড়লেন ধোনি (দেখুন ভিডিও)
সম্প্রতি ইউএস ওপেনে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সরাসরি কোর্টে বসে টেনিস ম্যাচ উপভোগ করেছেন
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা মাহির সম্পর্কে জানতে ভক্তরা সবসময় আগ্রহী। মাঝে মধ্যেই তাঁর ফ্যানদের সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়। সম্প্রতি ইউএস ওপেনে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সরাসরি কোর্টে বসে টেনিস ম্যাচ উপভোগ করেছেন। গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের সঙ্গে কোয়ার্টার ফাইনালে অ্যালেকজান্ডার জেভারেভের ম্যাচের একটি ভিডিও আপলোড করেছেন অফিসিয়াল ব্রডকাস্টাররা, যার ব্যাকগ্রাউন্ডে এমএস ধোনিকে দেখা গেছে। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ট্রফি জেতেন এই কিপার-ব্যাটার। হাঁটুতে সমস্যা থাকা সত্ত্বেও, ধোনি কোনও ম্যাচ বাদ না দিয়ে মরসুমের মধ্যে খেলতে পেরেছেন এবং তার ক্যামিও দিয়ে প্রভাব ফেলেছেন। মরসুম শেষ হওয়ার পর মুম্বাইতে অস্ত্রোপচারের পর কয়েক মাস রাঁচিতে বিশ্রামে ছিলেন। সেখানেও তাঁর সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে ফ্যানদের চমকে দেন তিনি। Yashasvi Jaiswal New House: সপরিবারে নতুন বিলাসবহুল বাড়িতে উঠলেন যশস্বী জয়সওয়াল (দেখুন ছবি)
দেখুন ভিডিও
দেখুন ছবি