CSK vs DC: চিপকে ছেলের খেলা দেখতে হাজির ধোনির বাবা ও মা, দেখুন ভিডিয়ো

শনিবার চিপকে আইপিএলে ছেলের খেলা দেখতে হাজির মহেন্দ্র সিং ধোনি-র বাবা ও মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে চিপকের গ্যালারিতে ধোনির বাবা পান সিং ও মা দেবীকা দেবী-কে দেখা গেল।

MS Dhoni. (Photo Credits: X)

MS Dhoni's Parents Attend CSK's Chepauk Match: শনিবার চিপকে আইপিএলে ছেলের খেলা দেখতে হাজির মহেন্দ্র সিং ধোনি (Dhoni)-র বাবা ও মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে চিপকের গ্যালারিতে ধোনির বাবা পান সিং (Pan Singh) ও মা দেবীকা দেবী (Devika Devi)-কে দেখা গেল। কেএল রাহুলদের বিরুদ্ধে উইকেটের পিছনে ধোনি বল ধরতেই তাঁর মা-কে হাততালি দিতেও দেখা গেল। ধোনির বাবা-মা-কে কিন্তু সেভাবে আইপিএলে খেলা দেখতে গ্যালারিতে দেখা যায় না। ধোনির খেলা মানেই গ্যালারিতে তাঁর স্ত্রী সাক্ষী ও তার মেয়ে জীবাকে দেখা যায়। কিন্তু  শনিবারের বিকেলের চিপকে হাজির মাহির বাবা ও মা।

৪৩ বছরের ধোনি এরপর ফের ২০২৬ আইপিএলে ফিরে আসেন কি না তা নিয়ে জল্পনা চলছে। এমন সময় চিপকে চেন্নাই সুপার কিংসের ম্যাচে দর্শকাসানে ধোনির বাবা ও মায়ের উপস্থিতি অবসর জল্পনাকে উস্কে দিল। প্রসঙ্গত, ধোনি এ বছর আইপিএলে ৪ কোটি টাকায় সিএসকে-তে খেলছেন। ২০০৮ থেকে এখনও পর্যন্ত সব কটি আইপিএলে খেলছেন মাহি। তার মধ্যে অধিনায়ক হিসেবে পাঁচবার সিএসকে-কে ট্রফি এনে দিয়েছেন ধোনি। আরও পড়ুন- মৌমাছি না বোলতা! মাঠে পোকা ঢুকতেই আজব আউট জনি বেয়ারস্টো, দেখুন ভিডিও

দেখুন ছেলের খেলা দেখছেন ধোনির বাবা ও মা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement