MS Dhoni Birthday: জন্মদিনে পরিবারের সঙ্গে কেক কেটে ৪৪ বছরের ধোনির নতুন শপথ

শুক্রবার কেটেছিলেন বিবাহ বার্ষিকীর কেক। আর আজ, সোমবার কাটলেন জন্মদিনের। জুলাই মাসটা মহেন্দ্র সিং ধোনির কাছে বরাবরই স্পেশাল।

MS Dhoni. (Photo Credits: X)

MS Dhoni Birthday: শুক্রবার কেটেছিলেন বিবাহ বার্ষিকীর কেক। আর আজ, সোমবার কাটলেন জন্মদিনের। জুলাই মাসটা মহেন্দ্র সিং ধোনির কাছে বরাবরই স্পেশাল। এই মাসে তাঁর জন্ম, বিবাহ। ৪৪ বছরের জন্মদিনের কেকটা পরিবারের লোকেদের সঙ্গে কেটে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। তিনি এখনও চুটিয়ে আইপিএল খেলছেন। ধোনির নেতৃত্বেই সদ্য সমাপ্ত আইপিএলে খেলেছে চেন্নাই সুপার কিংস। সব ঠিক থাকলে আগামী বছর আইপিএলেও খেলবেন মাহি। সোমবার জন্মদিনের কেক কেটে স্ত্রী সাক্ষী ও মেয়ে জিহ্বার সঙ্গে আরও সময় কাটানোর শপথ নিলেন ধোনি। এমন কথাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হল। গত ৪ জুলাই, শুক্রবার ধোনি ও সাক্ষীর ১৫তম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান হয়। সেদিন কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করেছিলেন ধোনি। তার তিন দিন পর মাহি কাটলেন তাঁর জন্মদিনের কেক।

দেখুন জন্মদিনের কেক কাটলেন ধোনি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement