Dhoni: গ্যালারিতে হাজির বাবা, মা, স্ত্রী, মেয়ে, মাঠে ঝাঁপ দিয়ে রান আউট ধোনির, দেখুন ভিডিয়ো
শনিবারের দুপুরে ভরা চিপকে হাজির মহেন্দ্র সিং ধোনির পুরো পরিবার। এমনিতে ধোনি খেললে গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা-কে। সাক্ষী, জিভার সঙ্গে শনির চিপকে হাজির ধোনির বাবা ও মা।
শনিবারের দুপুরে ভরা চিপকে হাজির মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-র পুরো পরিবার। এমনিতে ধোনি খেললে গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা-কে। সাক্ষী, জিভার সঙ্গে শনির চিপকে হাজির ধোনির বাবা ও মা। দাদুর কোলে বসেই বাবার খেলে দেখলেন ধোনির মেয়ে। এমনিতে ধোনির বাবা-মা-কে ছেলের খেলা দেখতে মাঠে দেখতে দেখা যায় না। কিন্তু ব্যতিক্রমী শনিবারের চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে ধোনির বাবা পান সিং (Pan Singh) ও মা দেবীকা দেবী (Devika Devi)-কে দেখা গেল।
গ্যালারিতে গোটা পরিবারের উপস্থিতির মাঝে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ একটি রান আউট করলেন ধোনি। দিল্লি ক্যাপিটলসের ব্যাটার অভিষেক শর্মাকে জাদেজার থ্রো-কে দারুণভাবে ধরে চেনা ক্ষীপ্রতায় রান আউট করলেন ৪৩ বছরের ধোনি।
দেখুন ধোনির করা রান আউট
Jadeja 🤝 Dhoni = Chennai's Delight 💛
দেখুন কীভাবে রান আউট করলেন ধোনি
চিপকে হাজির ধোনির বাবা ও মা