Mohammed Siraj: সিরাজের হাতে রাখি বাঁধলেন আশা ভোসলের নাতনি জানাই ভোসলে, দেখুন ভিডিও

ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য বোলিং করে গোটা দেশের হিরো এখন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ। সিরিজের শেষ টেস্টে ওভালে যেভাবে অবিশ্বাস্য বোলিং করে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন সিরাজ, তা অবিস্মরণীয়।

Prasidh Krishna, Mohammed Siraj. (Photo Credits:X)

Mohammed Siraj: ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য বোলিং করে গোটা দেশের হিরো এখন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ। সিরিজের শেষ টেস্টে ওভালে যেভাবে অবিশ্বাস্য বোলিং করে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন সিরাজ, তা অবিস্মরণীয়। দেশে ফিরে সিরাজকে নানা জায়গায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরই মাঝে রাখি বন্ধন উতসবে (Raksha Bandhan 2025) সিরাজের হাতে রাখি পরিয়ে ভালবাসা জানালেন গায়িকা আশা ভোসলের (Asha Bhosle) নাতনি জানাই ভোসলে (Zanai Bhosle)। রাখি বাঁধার পর বোন জানাইকে উপহার তুলে দিতে দেখা যায় হায়দরাবাদের মিয়াঁকে। মুছে গেল ধর্মের সব ভেদাভেদ।

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়ার তারকা পেসার সিরাজ মোট ২৩টি উইকেট নিয়েছিলেন। এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে সিরাজসিরাজ ৯টি উইকেট (প্রথম ইনিংসে ৪/৮৬, দ্বিতীয় ইনিংসে ৫/১০৪) নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement