Mohammed Shami Comeback:অস্ত্রোপচারের পর কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন তারকা পেসার মহম্মদ শামি (দেখুন ভিডিও)
একদিনের বিশ্বকাপের আসরে ভারতের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে ছিলেন ভারতের জোরে বোলার মহম্মদ শামি। মাত্র সাত ম্যাচে ২৭ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। তবে গোড়ালির চোটের কারণে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের পর বাইশ গজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। এমনকি আই পি এল ও অধরা থেকে গেছে তাঁর। সামনে টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে ২ রা জুন, তবে সেখানেও দেখা যাবে না তাঁকে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, মাঠে ফেরার জন্য তাঁর অনুশীলন শুরু করেছেন ৩৩ বছরের শামি। মনে করা হচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফিরতে পারেন তিনি। ভক্তদের জন্য নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন তিনি। দেখুন সেই ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Baba Vanga's Prediction 2025: বিশ্ব জুড়ে তোলপাড়, তার মাঝেই বাবা ভাঙার ভবিষ্যত বাণী, ২০২৫ সালে বাড়বে মানুষের দুর্দশা, দুর্গতি, দেখুন কী হতে চলেছে
Advertisement
Advertisement
Advertisement