Mohamed Amaan: ছোটদের এশিয়া কাপে দুরন্ত সেঞ্চুরি ভারত অধিনায়ক আমনের
সোমবার শারজায় অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে জাপানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ছোটদের টিম ইন্ডিয়ার অধিনায়ক আমান ১১৮ বলে ১২২ রানের দুরন্ত ইনিংস খেললেন।
ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ( Under 19 Asia Cup 2024/25) জাপানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারত অধিনায়ক মহম্মদ আমান (Mohamed Amaan)। সোমবার শারজায় অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে জাপানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ছোটদের টিম ইন্ডিয়ার অধিনায়ক আমান ১১৮ বলে ১২২ রানের দুরন্ত ইনিংস খেললেন। ১৮ বছরের আমানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ছোটদের ভারত করল ৬ উইকেটে ৩৩৯ রান। আমানকে দারুণ সহায়তা করে কেপি কার্তিকেয়া (৪৯ বলে ৫৭)। ওপেন করতে নেমে ভাল ইনিংস খেলে আয়ুষ মাহতরে (৫৪)। শুরুটা ভাল করেও আউট হয়ে যায় বৈভব সূর্যবংশী (২২)। প্রসঙ্গত, চলতি অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৪৩ রানে হেরেছিল ভারত।
দেখুন খবরটি
দুরন্ত ইনিংস আমানের
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Advertisement
Advertisement