Mamata Banerjee on Wrestlers: কুস্তিগীরদের প্রতি দিল্লি পুলিশের ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট

তিনি লিখেছেন, আমি তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি আমাদের কুস্তিগীরদের পাশে আছি

Mamta Banerjee on Wrestler Manhandling by Police (Photo Credit: Twitter)

দিল্লির যন্তরমন্তরে সাক্ষী মালিক, বিনেশ ফোগত ও সঙ্গীতা ফোগতকে আটক করে পুলিশ। প্রতিবাদী কুস্তিগীররা তাঁদের সমর্থকদের নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে নবনির্মিত সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগত ও অন্যান্য কুস্তিগীরদের মারধর করেছে, তার তীব্র নিন্দা করছি। এটা লজ্জাজনক যে আমাদের চ্যাম্পিয়নদের সাথে এ রকম আচরণ করা হয়। গণতন্ত্র সহিষ্ণুতার মধ্যে নিহিত, কিন্তু স্বৈরাচারী শক্তিগুলি বিকাশ লাভ করে অসহিষ্ণুতা ও ভিন্নমতকে দমন করার মাধ্যমে। আমি তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি আমাদের কুস্তিগীরদের পাশে আছি'।

দেখুন পোস্ট

দেখুন কুস্তিগীর সাক্ষী মালিকের টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement