Junior Shooting World Cup 2023: জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে পদক তালিকার শীর্ষে ভারত
শেষ দিনে ভারতের জুনিয়র ট্র্যাপ শ্যুটাররা কোয়ালিফাইং রাউন্ডে প্রথম ছয়ের পদকের লড়াইয়ে নামতে পারেননি
আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) জুনিয়র বিশ্বকাপে ৬টি সোনা, ৬টি রুপো ও ৩টি ব্রোঞ্জ সহ মোট ১৫টি পদক জিতে শীর্ষস্থান দখল করল ভারত। ২০১৯-এর পর থেকে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের হয়ে সোনা জিতেছেন সাইনাম, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ধনুশ শ্রীকান্ত, পুরুষদের ২৫ মিটার পিস্তলে আমনপ্রীত সিং, ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমে অভিনব শ ও গৌতমী ভানোট, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলে স্বাতী চৌধুরী ও সোনাম মাসকার এবং মেগানা সাদুলা, মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে যথাক্রমে পায়েল খত্রী ও সিমরনপ্রীত কৌর ব্রার পদক জিতেছেন। শেষ দিনে ভারতের জুনিয়র ট্র্যাপ শ্যুটাররা কোয়ালিফাইং রাউন্ডে প্রথম ছয়ের পদকের লড়াইয়ে নামতে পারেননি, শেষ ছয়ের আগেই ছিটকে যায় তাঁরা।
দেখুন পদকের সম্পূর্ণ তালিকা