Jasprit Bumrah: হার্দিকে হতাশা, এশিয়া কাপে রোহিতের ডেপুটি হয়তো বুমরা
ওয়েস্ট ইন্ডিজে হতাশজনক পারফরম্যান্স করে টি-২০ সিরিজ হারের পর হার্দিক পান্ডিয়ার ওপর খুশি নন নির্বাচকরা
ওয়েস্ট ইন্ডিজে হতাশজনক পারফরম্যান্স করে টি-২০ সিরিজ হারের পর হার্দিক পান্ডিয়ার ওপর খুশি নন নির্বাচকরা। এদিকে, চোট সারিয়ে ফিরে আয়ারল্যান্ডে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়া জশপ্রীত বুমরাকে দেখে খুশি বোর্ড। এমন অবস্থায় আগামিকাল, সোমবার এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নেবেন অজিত আগরকরার। বিশ্বকাপের এই স্কোয়াড ঘোষণা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর, এশিয়া কাপে রোহিত শর্মার ডেপুটি হিসেবে জশপ্রীত বুমরা-কে বেছে নেওয়া হতে পারে। সহ অধিনায়ক হিসেবে হার্দিকের থেকে বুমরাকেই বেশী পছন্দ আগরকরের।
অলরাউন্ডার হার্দিক ফিনিশার হিসেবে কিছু ম্যাচে সফল হলেও, ব্যাট-বল হাতে তাঁর ধারাবাহিকতায় একবারেই খুশি নয় বোর্ড। এশিয়া কাপে হার্দিক হতাশ করলে অলরাউন্ডার হিসেবে নতুন কাউকেও ভাবতে পারেন নির্বাচকরা।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)