Indonesia Open: অলিম্পিক সোনা জয়ীর কাছে সেমিফাইনালে হার প্রণয়ের
শনিবার জাকার্তায় ফাইনালে ওঠার ম্যাচে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ২১-১৫,২১-১৫ হারালেন প্রণয়।
ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে হারলেন ভারতের তারকা শাটলার প্রণয় এইচএস (Prannoy HS)। শনিবার জাকার্তায় ফাইনালে ওঠার ম্যাচে অলিম্পিক সোনাজয়ী, বিশ্ব চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের (Viktor Axelsen) কাছে ২১-১৫,২১-১৫ হারালেন প্রণয়। মাথায় চোট নিয়ে ভিক্টর অ্যাক্সেলসেন দুরন্ত খেললেন। দারুণ লড়াই করলেন প্রণয়ও। গতকাল, কোয়ার্টার ফাইনালে বিশ্বের চার নম্বর জাপানের কোদাই নারাওকাকে ২১-১৮, ২১-১৬ হারিয়েছিলেন প্রণয়।
তবে প্রণয় হারলেও ব্য়াডমিন্টনে পুরুষদের ডবলসের ফাইনালে উঠলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty )। সেমিফাইনালে দুনিয়ার ১২ নম্বর জুটি দক্ষিণ কোরিয়ার কাং মিন হাউ-সিও সেয়ং জে-দের বিরুদ্ধে সাচি জুটি প্রথম গেমে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বাজিমাত করলেন। টানটান লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগরা জিতলেন ১৭-২১, ২১-১৯,২১-১৮। আরও পড়ুন-জানুন ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বের ক্রীড়াসূচি, স্কোয়াড
দেখুন টুইট