India vs Uzbekistan Hockey, Asian Games 2023: এশিয়ান গেমসে ১৬-০ গোলে উজবেকিস্তানকে ধ্বংস করল ভারতীয় হকি দল
ভারত বনাম উজবেকিস্তান (১৬-০ গোল)
নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত সিংহের অনুপস্থিতি সত্ত্বেও এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষ হকিতে ভারতের অভিযানের শুরুটা ধুন্ধুমার। উজবেকিস্তানের বিপক্ষে ১৬-০ গোলে সহজ জয় তুলে নেয় ক্রেইগ ফুলটনের দল। প্রথম কোয়ার্টারে ললিত ও বরুণের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এরপর অভিষেক, মনদীপ ৪-০ করেন এবং ললিত ফের গোল করে ভারতকে এগিয়ে দেন দ্বিতীয় কোয়ার্টারে। এরপর সুখজিৎ ও মনদীপের জোড়া গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। হাফ টাইমে হ্যাটট্রিক পূর্ণ করে ৭-০ করেন মনদীপ। তৃতীয় কোয়ার্টারে বরুণ পেনাল্টি স্ট্রোকে গোল করে ব্যবধান ৮-০ করেন। এরপর সুখজিত্ ও রোহিদাস আরও গোল করে ব্যবধান ১০-০ করেন এবং তৃতীয় কোয়ার্টারে সুখজিৎ তাঁর জোড়া গোল পূর্ণ করেন এবং শমসেরও প্রথম গোল করে ভারতকে ১২-০ গোলে এগিয়ে দেন। এরপর শেষ কোয়ার্টারে বরুণ নিজের তৃতীয় ও চতুর্থ গোল করে ভারতকে ১৪-০ এগিয়ে দেন। ললিতও চতুর্থ গোল করে ব্যবধান ১৫-০ করেন এরপর প্রথম গোল করেন সঞ্জয়। IND W vs BAN W Semifinal, Asian Games 2023: বাংলাদেশের বিপক্ষে সহজ জয়, এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল