Anil Kumble: 'পারফেক্ট টেন' ক্লাবে এজাজ প্যাটেলকে স্বাগত জানালেন অনিল কুম্বলে

মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ভারতের দশটা উইকেটই তুলে নিয়ে ইতিহাস গড়লেন নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এজাজের আগে মাত্র দু জন বোলার এক ইনিংসে দশটা উইকেট পেয়েছিলেন-ইংল্যান্ডের জিম লেকার, ভারতের অনিল কুম্বলে।

Anil Kumble (Photo Credits: @ICC/Twitter)

মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ভারতের দশটা উইকেটই তুলে নিয়ে ইতিহাস গড়লেন নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল (Ajaz Patel)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এজাজের আগে মাত্র দু জন বোলার এক ইনিংসে দশটা উইকেট পেয়েছিলেন-ইংল্যান্ডের জিম লেকার, ভারতের অনিল কুম্বলে (Anil Kumble)।

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ইনিংসে দশ উইকেট নেওয়া কুম্বলে আজ টুইটে এজাজকে অভিনন্দন জানিয়ে বললেন, দারুণ বল করলে। পারফেক্ট টেন ক্লাবে তোমায় স্বাগত। টেস্টের প্রথম দু দিনেই এমন কাজ করতে সত্যি দারুণ কিছু করতে হয়।" আরও পড়ুন: ইনিংসে দশ উইকেট তুলে নিয়ে ইতিহাসে এজাজ প্যাটেল, 'পারফেক্ট টেন' ক্লাবে জিম লেকার-কুম্বলদের সঙ্গে কিউই স্পিনার

দেখুন  টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement