Team India World Cup Sqaud : পাক ম্যাচের পরদিন রবিবার বিশ্বকাপের দল ঘোষণা ভারতের
আগামী ২ সেপ্টেম্বর, শনিবার এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
আগামী ২ সেপ্টেম্বর, শনিবার এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। তার পরদিন, রবিবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। ১৫ জনের স্কোয়াডে দু তিনটি স্থান নিয়ে মূলত আলোচনা হবে। যুজবেন্দ্র চাহাল, তিলক ভর্মা-দের ভাগ্য ঝুলে আগরকরের হাতে। শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা চোট সারিয়ে বিশ্বকাপ স্কোয়াডে থাকতে চলেছেন। টি-২০-র এক নম্বর ব্য়াটার সূর্যকুমার যাদবকে একদিনের ক্রিকেটে ভাল না খেললেও তাঁর প্রতিভার ওপর আস্থা রেখে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে বলে খবর।
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডের তালিকা পাঠাতে হবে আইসিসি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)