Under 19 SAFF 2023: পাকিস্তানকে তিন গোলে হারিয়ে ছোটদের সাফে চ্যাম্পিয়ন ভারত
অনুর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল ভারত। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গসালায় ফাইনালে পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে কাপ জিতল ভারত।
অনুর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ( চ্যাম্পিয়ন হল ভারত। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গসালায় ফাইনালে পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে কাপ জিতল ভারত। ম্যাচের ৬৪ মিনিটে ছোটদের ভারতকে দুরন্ত শটে গোল করে এগিয়ে দেন কিপগেন। ৮৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি ফ্রি কিক থেকে করেন সেই কিপগেন। এরপর খেলা শেষের বাঁশি বাজার ঠিক আগে ইনজুরি টাইমে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের হয়ে তৃতীয় গোলটি করেন গোয়ারি। সাফ ফুটবলে ভারতের দাপট অব্যাহত থাকল। গতবারও অনুর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপেও কাপ জিতেছিল ভারত।
সেমিফাইনালে আয়োজক দেশ নেপালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারতের ছোটরা। অন্যদিকে, ভূটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তানের অনুর্ধ্ব ১৯ দল। গ্রুপ পর্যায়ে দুটি ম্যাচেই জিতে সেমিতে ওঠে ভারত।
দেখুন ছবিতে
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement