India Beats Pakistan: পিসিবি প্রধানের হাত থেকে ভারত ট্রফি নিতে অস্বীকার করতেই, পকিস্তানের মন্ত্রী রাগে গরগর করে মাঠ ছাড়লেন, দেখুন ভিডিয়ো
এশিয়া কাপের (Asia Cup 2025) ট্রফি নিতে অস্বীকার করেছে ভারত (India Beats Pakistan)। পাকিস্তানের মন্ত্রী তথা পিসিবি প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে বলে স্পষ্ট জানানো হয় সূর্য কুমার যাদবদের তরফে। আর তারপরই দুবাইয়ের মাঠ থেকে রেগেমেগে চলে যেতে দেখা যায় মহসিন নকভিকে (Mohsin Naqvi)। শুধু তাই নয়, ভারত ট্রফি প্রত্যাখ্যান করায়, সেখান থেকে ছুটে পালাতে দেখা যায় পিসিবি প্রধান মহসিন নকভিকে।
অপারেশন সিঁদূরের সময় অসীম মুনির যেমন ভারতের হাতে পর্যুদস্ত হন, তেমনি এবার এশিয়া কাপে ভারেতর হাতে ক্ষতবিক্ষত হতে হয় পাকিস্তানকে। তারপরই পিসিবি প্রধানকে দেখা যায়, দুবাইয়ের মাঠ থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে যেতে। ভারতের কাছে লজ্জার হার ঠেকাতে নকভি সেখান থেকে বেরিয়ে যান হু হু করে। যে ভিডিয়ো ভাইরাল হতেই ফের নকভির বিরুদ্ধ জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।
দেখুন দুবাইয়ের মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন মহসিন নকভি...