IND vs ENG T20I Head to Head: ২০২২ টি-২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি না হারের প্রতিশোধ, বদলা নিতে অনুশীলনে প্রস্তুত দুই পক্ষই (দেখুন ভিডিও )

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ রানের দুর্দান্ত জয় দিয়ে সেমিফাইনালে-র টিকিট নিশ্চিত করেছে অন্যদিকে ইংল্যান্ড একতরফা খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে তাদের টিকিট বুক করেছে।

India Practice session Photo Credit: Instagram

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড  (IND বনাম ENG)। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ রানের দুর্দান্ত জয় দিয়ে সেমিফাইনালে-র টিকিট নিশ্চিত করেছে অন্যদিকে ইংল্যান্ড একতরফা খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে তাদের টিকিট বুক করেছে। এখন এই দুই বড় দলের  হাইভোল্টেজ ম্যাচ নিয়ে আশায় বুক বেঁধেছে দুই দলের অন্যুরাগীরা।

তবে এই দুই দলের মাচের আঁচ সকলকেই মনে করিয়ে দিচ্ছে ২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালকে। যেখানে এই ভারতীয় দলকে  সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। অবশেষে তাঁরাই বিজয়ী হয়েছিল সেই টুর্নামেন্ট এ। আজ খেলা শুরুর আগে সকলেই প্রস্তুত নতুন করে শুরু করার। দেখুন ভিডিও--

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement