ICC T20 World Cup 2022: ডাচদের সামনে লক্ষ্যমাত্রা ১৮০, হাফসেঞ্চুরি করলেন রোহিত, বিরাট ও সূর্য (দেখুন )

আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হল ভারত ও নেদারল্যান্ডস, আর প্রথম সাক্ষাতেই ১৮০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল রোহিতের ভারত

আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হল ভারত ও নেদারল্যান্ডস, আর প্রথম সাক্ষাতেই ১৮০ রানের লক্ষ্যমাত্রা  বেঁধে দিল রোহিতের ভারত। অচেনা প্রতিপক্ষ, কাগজে কলমে ভারতের তুলনায় বেশ দুর্বল তবুও ঝুঁকি না নিয়ে অপরিবর্তিত দল নামিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে ভারত।শেষ অবধি ৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বিরাট। কোহলির সঙ্গে সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ৫১ রানে। ১২ বলে ৯ রান করে কে এল রাহুল প্যাভিলিয়নে ফিরলেও ,হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন  ভারত অধিনায়ক রোহিত শর্মা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement