Quinton De Kock: ৩৩ বলে সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার, ডি ককের ৪৩ বলে

রবিবার সেঞ্চুরিয়ান টি-২০-তে একেবারে রানের সুনামি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫৮ রান।

Quinton de Kock. (Photo Credits: Twitter)

রবিবার সেঞ্চুরিয়ান টি-২০-তে একেবারে রানের সুনামি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫.৩ ওভারে ১০০ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-২০-তে পাওয়ার প্লে-তে এই প্রথম কোনো দেশ ১০০ রান করল।

দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার ক্যুইন্টন ডি'কক ১৫ বলে হাফ সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টি-২০-র ইতিহাসে যা দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এরপর ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। এর আগে ৩৯ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস।

ডি কক মোট ৮টা ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি হাঁকান। সেঞ্চুরি পূর্ণ করেই তিনি আউট হন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ওপেন করতে নামা রেজা হেনরিকস। ডিকক-হেনরিকস প্রথম উইকেটে ৬৫ বলে ১৫২ রানের পার্টনারশিপ করেন।

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement