Happy Birthday Arshdeep Singh: ২৫ তম জন্মদিন উদযাপন আর্শদীপ সিং এর, শুভেচ্ছা জানাল বিসিসিআই

ভারতের হয়ে অভিষেকের পর আর্শদীপ সিং টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার একজন শীর্ষস্থানীয় ফাস্ট বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন পাশাপাশি ২০২৪ এর মরশুমে আরশদীপ সিং পাঞ্জাব কিংস দলের একজন গুরুত্বপূর্ন সদস্য।

Five Star Performance from Arshdeep Singh. (Photo Credits:X)

ভারতীয় দলের উদীয়মান তরুণ বাঁহাতি ফাস্ট বোলার আর্শদীপ সিং আজ তার ২৫তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৯৯ সালের ৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের গুনায় এক পাঞ্জাবি শিখ পরিবারে দর্শন সিং এবং বলজিত কৌরের কোলে জন্মগ্রহণ করেন আর্শদীপ সিং। ভারতের হয়ে অভিষেকের পর আর্শদীপ সিং টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার একজন শীর্ষস্থানীয় ফাস্ট বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন পাশাপাশি ২০২৪ এর মরশুমে আরশদীপ সিং পাঞ্জাব কিংস দলের একজন গুরুত্বপূর্ন সদস্য। সম্প্রতি তিনি ইংল্যান্ড সফরের জন্য ভারত 'এ' দলে নির্বাচিত হয়েছেন। যেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড লায়ন্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া।আজ ভুবনেশ্বর কুমারেরও জন্মদিন। ভুবির পাশাপাশি আর্শদীপকেও জন্মদিনে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই।বিসিসিআই তাঁর পোস্টে লিখেছে-  ' টিম ইন্ডিয়ার উঠতি বাঁহাতি ফাস্ট বোলার আরশদীপ সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাই'। দেখুন সেই পোস্ট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement