Women's Euro 2025: মহিলাদের ইউরো ২০২৫ এর নকআউটে স্পেন, ইতালির সঙ্গে ড্র করে টিকে রইল পর্তুগাল
সোমবার মহিলা ইউরো ২০২৫ (Women's Euro 2025) গ্রুপ বি-এর ম্যাচে বেলজিয়ামকে ৬-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। স্পেনের হয়ে স্ট্রাইকার আলেক্সিয়া পুটেলাস জোড়া গোল করেছেন। এই জয়ের ফলে স্পেন কোয়ার্টার ফাইনালে তাঁদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ইউরো অভিযানে টিকে রইল পর্তুগাল। সোমবার ইতালির বিপক্ষে ড্র করার নায়ক ডায়ানা গোমেস। তিনি ম্যাচের ৮৯ মিনিটে সমতার গোল এনে দিয়ে দেশের মহিলা জাতীয় দলের ইউরো অভিযান বাঁচিয়ে রেখেছেন। তবে ৭০ মিনিটে ইতালির গিরেলি গোল করে তাঁর দলকে এগিয়ে দিয়েছিলেন।
সোমবারের এই ড্র এর ফলে ইতালির ইউরোর নকআউট রাউন্ডে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। স্পেনই এখনও পর্যন্ত গ্রুপ বি-তে একমাত্র দল যারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement