Vinícius Junior: ২০২৩ সালের জানুয়ারিতে ভিনিসিউসের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণের দায়ে চারজনের কারাদন্ডের সাজা ঘোষণা আদালতের

Vinícius Junior (Photo Credit: X@MadridUniversal)

ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ এবং হুমকির জন্য চারজন দোষীকে ১৪-২২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  ২০২৩ সালের জানুয়ারি মাসে আয়োজিত কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে এই ঘটনাটি ঘটেছিল। আড়াই বছর আগে ২০২৩ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের প্রতিমূর্তি ঝুলানোয় বর্ণ ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন চার জন। তাদের কারাদণ্ড- এর সাজা দিয়েছে মাদ্রিদের আদালত।

লা লিগা এক বিবৃতিতে বলেছে, রায়ে একজনকে বিদ্বেষমূলক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং অনলাইনে এই কাজের ছবি ছড়িয়ে হুমকি দেওয়ার জন্য সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্য তিনজনকে।এছাড়া প্রথম আসামীকে এক হাজার ৮৪ ইউরো এবং অন্য তিনজনকে ৭২০ ইউরো জরিমানাও করা হয়েছে। এছাড়া তারা ভিনিসিউস জুনিয়রের ১০০০ মিটারের মধ্যে আসতে পারবে না। দোষীরা ভিনিসিউস, রিয়মাদ্রিদ, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement