Messi Goal Video: দেখুন, চোট কাটিয়ে ফিরেই ইন্টার মিয়ামির হয়ে গোল মেসির

শনিবার রাতেও প্রথমে বেঞ্চে থেকে পরে মাঠে নামেন তিনি

Lionel Messi. (Photo Credits: Twitter)

শনিবার (৬ এপ্রিল) রাতে মেজর লিগ সকারে (MLS) কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে ইন্টার মিয়ামির (Inter Miami) ২-২ গোলে ড্র করে, সেই ম্যাচে গোল করেছেন লিওনেল মেসিও (Lionel Messi)। গত ১৩ মার্চ ন্যাশভিলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি৷ চারটি ইন্টার মায়ামি ম্যাচ এবং আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ মিস করেছেন তিনি৷ বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও সিএফ মনটেরির বিপক্ষে খেলতে পারেননি মেসি। শনিবার রাতেও প্রথমে বেঞ্চে থেকে পরে মাঠে নামেন তিনি, হাফটাইমের ঠিক আগে পেনাল্টির মাধ্যমে কলোরাডো ফরোয়ার্ড রাফায়েল নাভারো গোল করার পরে ৫৮ তম মিনিটে গোল করেন এবং সমতায় ফেরান। মেসির গোলের পর লিওনার্দো আফনসোর গোলে লিড নেয় টাটা মার্টিনোর দল। যদিও দল জয়ের আশা করলেও কোল বাসেট কলোরাডোর হয়ে ৮৮তম মিনিটে সমতাসূচক গোলটি করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে। Al Nassr vs Damac FC Result: লাপোর্তের গোলে দামাকের বিপক্ষে জয় আল নাসেরের, বেঞ্চে রোনালদো

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement