Lionel Messi: বিশ্বকাপ জয়ের খুশিতে সতীর্থদের জন্য সোনার আইফোন উপহার মেসির (দেখুন ছবি)
এই ফোন কিনতে ১৮৫ হাজার পাউন্ড খরচ করেছেন আর্জেন্টিনা তারকা।
আর্জেন্তিনা বিশ্বকাপজয়ী দলের সদস্য ও স্টাফদের জন্য ৩৫টি বিশেষ সোনার আইফোন উপহার দেবেন মেসি। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে শিরোপা এনে দেন মেসি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয় করে আর্জেন্টিনা। তবে শুধু ব্যক্তিগত পুরস্কারই নয়, আন্তর্জাতিক সতীর্থদের ধন্যবাদ জানাতেও নিজের উদার মনোভাবের পরিচয় দিয়েছেন মেসি। আর্জেন্টিনা তারকা বিজয়ী দলের প্রত্যেক সদস্যের জন্য ২৪ ক্যারেটের এই ফোন নেন। শনিবার প্যারিসের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়া হয় সোনালি রঙে মোড়ানো যন্ত্রগুলো যেখানে প্রতিটিতে খেলোয়াড়ের নাম ও আর্জেন্টিনার লোগো ছিল। এই ফোন কিনতে ১৮৫ হাজার পাউন্ড খরচ করেছেন আর্জেন্টিনা তারকা। মেসির পাশাপাশি এই ডিজাইন নিয়ে হাজির হন আইডিজাইন (iDesign) গোল্ড কোম্পানির সিইও বেন লায়ন্স।
দেখুন পোস্ট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Gold Price Today: মঙ্গলে ক্রেতাদের গালে চওড়া হাসি ফোটাল সোনার দাম, জেনে নিন আজ গয়না কিনলে কত সাশ্রয় হবে
Advertisement
Advertisement