India vs Sri Lanka, U19 SAFF Championship Highlights: ড্যানি মেইতৈর হ্যাটট্রিক! ৮ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় ভারতের তরুণ ফুটবল দলের

ড্যানি মেইতেই (Danny Meitei)-এর হ্যাটট্রিকের সুবাদে গতকাল ভারত শ্রীলঙ্কাকে ৮-০ ব্যবধানে জিতেছে। ড্যানি ২৬, ৩১ এবং ৫০তম মিনিটে গোল করেন। অন্য ম্যাচে, বাংলাদেশ এবং মালদ্বীপ ২-২ গোলে ড্র করে।

Indian U19 Football Team (Photo Credit: Indian Football/ X)

India vs Sri Lanka, U19 SAFF Championship Highlights: অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ (U19 SAFF Championship) ডিফেন্ড করতে নেমে দারুণ শুরু করেছে ভারত। ড্যানি মেইতেই (Danny Meitei)-এর হ্যাটট্রিকের সুবাদে গতকাল ভারত শ্রীলঙ্কাকে ৮-০ ব্যবধানে জিতেছে। ড্যানি ২৬, ৩১ এবং ৫০তম মিনিটে গোল করেন। এছাড়া প্রশন জাজো (Prashan Jajo) ১৭ এবং ৬২ মিনিটে দুটি গোল করেন। এছাড়া মহম্মদ আরবাশ (Md Arbash) ৪০ মিনিটে, ওমাং ডোডুম (Omang Dodum) ৪৮ মিনিটে, এবং অধিনায়ক সিংগাময়ুম শামি (Singamayum Shami) ৮১ মিনিটে একটি করে গোল করেন। অন্যদিকে, খুবই দুর্বল শ্রীলঙ্কা না ভারতের ডিফেন্স ভেঙে গোল করতে পেরেছে না ভালোভাবে ভারতের অ্যাটাক সামলাতে পেরেছে। এদিনের অন্য ম্যাচে, বাংলাদেশ এবং মালদ্বীপ ২-২ গোলে ড্র করে। হাফ টাইমে ২ গোলে এগিয়ে থেকেও সেকেন্ড হাফে ২ গোল হজম করে তারা। Europa League Final: ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম

ভারত বনাম শ্রীলঙ্কা, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ হাইলাইটস

বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ হাইলাইটস

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement