FC Barcelona Captain Leaves: চলতি মরসুমের শেষে ক্লাব ছাড়ছেন বার্সেলোনার অধিনায়ক সার্জিও বুসকেটস
ব্লাউগ্রানা হিসাবে সর্বাধিক ট্রফি জিতেছেন সার্জিও বুসকেটস
লা লিগায় ১৮ বছর পর এফসি বার্সেলোনা ছাড়ছেন অধিনায়ক সার্জিও বুসকেটস। বার্সা মিডফিল্ডার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে তার সিদ্ধান্তের কথা জানান। ভিডিওতে তিনি বলেন, এটা সহজ সিদ্ধান্ত ছিল না। তবে সময় এসেছে। বার্সার জার্সি গায়ে ৭১৮টি ম্যাচ খেলে সর্বকালের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন স্প্যানিশ অধিনায়ক। এছাড়াও, তিনি এমন একজন খেলোয়াড় যিনি ব্লাউগ্রানা হিসাবে সর্বাধিক ট্রফি জিতেছেন। ক্লাবটির হয়ে ৮টি লিগ শিরোপা, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। তিনি ২০০৮ সালে রেসিং সান্তান্ডারের বিপক্ষে একটি লীগ খেলায় প্রথম দলের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। বার্সা কেরিয়ারে ১৫ বছরের বেশি সময়ে বুসকেটস ১৮ গোল করেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Health Benefits of Neem Leaves: গরমে কচি নিমপাতা খান। চলে যাবে অনেক রোগ
Bael Leaves Health Benefits: গরমে বেলপাতা চিবিয়ে খান। উপকারিতা জানলে অবাক হবেন
Neem Health Care: নিম ডালে দাঁত মাজেন? জেনে নিন আদেও উপকার আছে কিনা
Advertisement
Advertisement