Durand Cup 2025: ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ১৩৪তম সংস্করণ, দেশজুড়ে ছয়টি মাঠে হবে ম্যাচ

Durand Cup 2025 (Photo Credit: X@Football_IND15)

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, শুরু হতে চলেছে ২২ জুলাই থেকে। ২২ জুলাই থেকে শুরু হয়ে এটি চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ২৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ডুরান্ড কাপের (Durand Cup 2025 ) ম্যাচগুলি আসামের কোকরাঝাড়, ঝাড়খণ্ডের জামশেদপুর, মেঘালয়ের শিলং, মণিপুরের ইম্ফল এবং পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচটি ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে এবং ফাইনালটি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ সংস্করণের জন্য মোট ছয়টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ সময় পর ডুরান্ড কাপ মণিপুরে ফিরতে চলেছে।

২২ জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ ২০২৫

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement