Cristiano Ronaldo Obscene: মাঠে 'মেসি, মেসি' রব শুনে ফ্যানদের উদ্দেশ্যে অশ্লীল ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনালদোর

তার এই আচরণ ড্রেসিংরুমে কিছুটা অস্থিরতার সৃষ্টি করেছে, যার ফলে প্রাক্তন ম্যানেজার রুডি গার্সিয়া সরে গেছেন

Cristiano Ronaldo Obscene Act (Photo Credit: Twitter)

মঙ্গলবার রাতে আল হিলালের কাছে ২-০ গোলে হারের পর সমর্থকদের উদ্দেশে অশালীন ইঙ্গিত করায় বিতর্কে জড়ালেন সৌদি ফুটবল ক্লাব আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় মাঠে 'মেসি! মেসি! রব তোলেন ফ্যানরা। সেই দেখে অশালীন ইঙ্গিত করেন তিনি। আল হিলাল সমর্থকদের সঙ্গে লিওনেল মেসির শার্টে হাত বুলিয়ে মাঠ ছাড়ার সময় রোনালদোকে কটূক্তি করা হয়। ভিডিওতে দেখা যায়, ৩৮ বছর বয়সী রোনালদো যখন টানেলের দিকে হাঁটছেন, তখন তিনি তার যৌনাঙ্গের অংশে হাত দিয়ে ওপরের দিকে টানছেন। তার এই আচরণ ড্রেসিংরুমে কিছুটা অস্থিরতার সৃষ্টি করেছে, যার ফলে প্রাক্তন ম্যানেজার রুডি গার্সিয়া সরে গেছেন। এই প্রথম নয়, এর আগেও প্রতিপক্ষ মেসির সমর্থকদের কটূক্তির শিকার হয়েছেন পর্তুগাল তারকা।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement