Chelsea FC Women: চেলসির মহিলা ফুটবল দলের অংশীদারিত্ব কিনলেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান

Chelsea FC Women (Photo Credit: X@alexisohanian)

রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান (Reddit co-founder Alexis Ohanian) চেলসির মহিলা ফুটবল দলে (Chelsea FCW)র একটি অংশীদারিত্ব কিনেছেন, বুধবার সমাজমাধ্যমে তিনি সেই ঘোষণা করেছেন। টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এর স্বামী ওহানিয়ান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তিনি একজন বিনিয়োগকারী এবং বোর্ড সদস্য হিসেবে উইমেন্স সুপার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিচ্ছেন।

অ্যালেক্সিস ওহানিয়ান এর বার্তা-

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে যে প্রায় ২০ মিলিয়ন পাউন্ড (২৬.৫ মিলিয়ন ডলার) দিয়ে ১০% শেয়ার কিনেছেন। ওহানিয়ানের ঘোষণার বিষয়ে ক্লাবটি কোনও মন্তব্য করেনি। নিজের বার্তায় অ্যালেক্সিস ওহানিয়ান বলেছেন, "এই আইকনিক ক্লাবটি আমেরিকার প্রিয় (মহিলা সুপার লিগ) দল। এই ক্লাবটিকে অনেক কিছুতে সাহায্য করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।" উল্লেখ্য,ওহানিয়ান লস অ্যাঞ্জেলেসের জাতীয় মহিলা সকার লীগে অ্যাঞ্জেল সিটি এফসির একজন প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী ছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement