Neymar Injured: বিপাকে ব্রাজিল, উরুগুয়ে বনাম ব্রাজিল বিশ্বকাপে বাছাইপর্বে চোট নেইমারের (দেখুন ভিডিও)

সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি নেইমার। স্টেডিয়াম ছাড়ার পর তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন,'ঈশ্বর সব জানেন।'

Neymar Jr Knee Injury (Photo Credit: 90ndstoppage/ X)

মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার (Neymar)। এরপর নেইমারকে স্ট্রেচারে করে যখন নিয়ে যাওয়া হয় তখন তিনি তার দুই হাত মুখে চেপে ব্যাথায় কাতরাচ্ছিলেন এরপর তাঁর সতীর্থ রিচার্লিসন (Richarlison) পরিবর্তে মাঠে নামেন। ব্রাজিলের মেডিকেল টিম এখনও এই ফুটবলারের চোটের কোনো আপডেট দেয়নি। তবে দলের ডাক্তার রদ্রিগো লাসমার (Rodrigo Lasmar) ম্যাচের পর বলেছেন, এই তারকা খেলোয়াড়ের ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং বুধবার আরও পরীক্ষা করা হবে। তিনি বলেন, ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ হবে তাঁর হাঁটু কেমন থাকবে, ইমেজিং পরীক্ষা দিয়ে রোগ নির্ণয়কে সংজ্ঞায়িত করা হবে। তবে এটি যে লিগামেন্ট চোট সেটি এখনই বলা যাবে না। FIFA World Cup 2026 Asia Qualifiers: নভেম্বর থেকে শুরু ফিফা এশিয়া বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড, কোন গ্রুপে এলেন কারা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি নেইমার। স্টেডিয়াম ছাড়ার পর তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন,'ঈশ্বর সব জানেন।' ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো (Casemiro) বলেছেন, আশা করি, এটা সিরিয়াস কিছু নয়। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement