Atletico Madrid New Season: নতুন মরশুমে আরও শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলি থেকে এল গিয়াকোমো রাসপাদোরি

Giacomo Raspadori to Atletico Madrid (Photo Credit: X@theitalyfocus)

নতুন মরসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়াচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid )। এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরি ( Giacomo Raspadori) কে দলে নিল স্প্যানিশ ক্লাবটি। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি। সোমবার জানিয়েছে আতলেতিকো। এজন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার দলটিকে।গ্রীষ্মের দলবদলে এই নিয়ে সাত জন খেলোয়াড় দলে টানল আতলেতিকো।

গত মরসুমে নাপোলির জার্সিতে দ্বিতীয়বারের মতো সেরি আ জেতেন রাসপাদোরি। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচ খেলে ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি।২০২০ সালে ইউরো জয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। দেশের হয়ে ৪০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement