Moeen Ali: টেস্ট থেকে অবসর নিলেন মইন আলি, ক দিন পরেই নাবেন টি২০ বিশ্বকাপে

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের ৩৪ বছরের অলরাউন্ডার মইন আলি। ২০১৪ সাল থেকে ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্টে খেলা মইন দেশকে বহু ম্যাচে জিতিয়ে এনেছেন। ব্যাট হাতে ২৯১৪ রান করার পাশাপাশি স্পিনার হিসেবে ১৯৫টি উইকেট পেয়েছেন তিনি। দেশের হয়ে এক থেকে নয়, সব পজিশনে ব্যাট করেছেন তিনি। আগামী মাস থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন মইন আলি।

Moeen Ali. (Photo Credits: ICC Twiiter)

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের ৩৪ বছরের অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। ২০১৪ সাল থেকে ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্টে খেলা মইন দেশকে বহু ম্যাচে জিতিয়ে এনেছেন। ব্যাট হাতে ২৯১৪ রান করার পাশাপাশি স্পিনার হিসেবে ১৯৫টি উইকেট পেয়েছেন তিনি। দেশের হয়ে এক থেকে নয়, সব পজিশনে ব্যাট করেছেন তিনি। আগামী মাস থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) খেলবেন মইন আলি। ২০১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। টেস্টে অবসর নিলেন, ক্রিকেটের বাকি দুটি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। মইন এখন সংযুক্ত আরবআমিশাহিতে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ব্যস্ত। আরও পড়ুন: আইপিএলে ধোনিদের ডেরাতে থেকেই বিশ্বকাপে নামবেন বিরাটরা

দেখুন আইসিসি-র টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement