Eng vs Ban, CWC 2023: বাংলাদেশকে ৩৬৫ রানের বড় টার্গেট দিল ইংল্য়ান্ড, ধর্মশালায় মালান ঝড়

কিউইদের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে উঠতে চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে নেমে দারুণ খেললেন ইংল্যান্ডের ব্যাটাররা।

কিউইদের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে উঠতে চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে নেমে দারুণ খেললেন ইংল্যান্ডের ব্যাটাররা। ধর্মশালায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড করল ৩৬৪ রান। ১০৭ বলে ১৪০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন ইংল্য়ান্ডের ওপেনার ডেভিড মালান। তিনে নেমে জো রুট (৬৮ বলে ৮২)-ও দারুণ খেললেন। ওপেন করতে নেমে জনি বেয়ারস্টোও (৫২)ও ভাল খেলেন। ওয়ানজে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ৬টা সেঞ্চুরি করার নজির গড়লেন মালান (২৩ ইনিংস)। আর ইংল্যান্ডের বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান করার নজির গড়লেন রুট।

বাংলাদেশের বোলিং একেবারেই ভাল হয়নি। মেহদি হাসান মিরাজ ৪ উইকেট পেলেও ৮ ওভার বল করে ৭১ রান দেন। শরিফুল ৭৫ রান দিয়ে নেন ৩ উইকেট। সাকিব ৫২ রান দিয়ে নেন এক উইকেট।

দেখুন ছবি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement