ATK Mohun Bagan vs Emami East Bengal: টানা ৬বার ডার্বি জয় এটিকে মোহনবাগান-এর, সুমিত পাসির আত্মঘাতী গোলে হতাশার হার ইমামি ইস্টবেঙ্গলের

আবার ডার্বিতে বাজিমাত এটিকে মোহনবাগানের। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের গ্রুপের ম্যাচে আত্মঘাতী গোলে ইমামি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান।

ATK Mohun bagan (Photo Credits: ISL/Twitter)

আবার ডার্বিতে বাজিমাত এটিকে মোহনবাগানের। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের গ্রুপের ম্যাচে আত্মঘাতী গোলে ইমামি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। প্রথমার্ধের শেষের দিকে সুমিত পাসির করা আত্মঘাতী গোলে জিতে তিন পয়েন্ট পেল জুয়ান ফেরান্দোর কোচিংয়ে খেলা এটিকে মোহনবাগান। এই নিয়ে টানা ৬টা ডার্বিতে জিতল সবুজ মেরুন শিবির।

চলতি ডুরান্ড কাপে রাজস্থানের বিরুদ্ধে হার, মুম্বইয়ের বিরুদ্ধে ড্র-য়ের পর তৃতীয় ম্যাচে জয় পেল এটিকে মোহনবাগান। দু বছর পর যুবভারতীতে ডার্বি নিয়ে শহরজুড়ে ছিল উন্মাদনা।  আরও পড়ুন-পাক ম্যাচে পন্থ নেই, দলে কার্তিক, টসে জিতে প্রথম বল করছে ভারত

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement