Yuzvendra Chahal: বিশ্বকাপ দলে নেই নাম, কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে যুজবেন্দ্র চাহাল
মরশুমে কেন্টের হয়ে খেলেছেন পেসার অর্শদীপ সিং
কেন্টের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। চলতি এশিয়া কাপ ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে জাতীয় নির্বাচকদের কাছ থেকে উপেক্ষিত চাহাল নটিংহ্যামশায়ার ও ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের বাকি দুটি হোম চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সুযোগ পাবেন। পাশাপাশি সমারসেটের বিপক্ষে কেন্টের অ্যাওয়ে ম্যাচেও খেলবেন সেটি ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। কেন্ট বর্তমানে দশ দলের কাউন্টি চ্যাম্পিয়ন্স ডিভিশন ১-এর টেবিলে প্রায় তলানিতে অবস্থান করছে এবং পরের মরসুমে ডিভিশন ২-এ স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে বেশ ঝুঁকিতে রয়েছে। চলতি মরশুমে কেন্টের হয়ে খেলেছেন পেসার অর্শদীপ সিং। জুন-জুলাইতে পাঁচ ম্যাচ খেলে ৮টি বোলিং ইনিংসে ১৩টি উইকেট নেন তিনি। এই মুহূর্তে কেন্টে অন্য বিদেশি খেলোয়াড় নিউজিল্যান্ডের বেন লিস্টার। Yashasvi Jaiswal New House: সপরিবারে নতুন বিলাসবহুল বাড়িতে উঠলেন যশস্বী জয়সওয়াল (দেখুন ছবি)