Virat-Sonakshi Viral Dance Video: ভাইরাল হল রোহিত শর্মার বিয়েতে সোনাক্ষী সিনহার সঙ্গে বিরাট কোহলির নাচের ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, 'সারি কে ফল সা' গানের তালে তালে নাচছেন দু'জনে।

Virat Kohli & Sonakshi Sinha (Photo Credit: IndiaGlitz-Tamil/Twitter)

বিরাট কোহলির নাচের দক্ষতার কথা ক্রিকেট বিশ্ব জানে। সম্প্রতি রোহিত শর্মার বিয়ের সময় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে বিরাটের নাচের একটি পুরনো ভিডিও টুইট করেন এক ভক্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, 'সারি কে ফল সা' গানের তালে তালে নাচছেন দু'জনে। কোহালি-সোনাক্ষী ভক্তরা তাঁদের ভাইরাল নাচের ভিডিও মুভ দেখে দারুণ খুশি। যদিও ভিডিওটি বেশ পুরাতন কারণ ২০১৫ সালের ডিসেম্বরে রোহিতের বিয়ে হয়। সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে 'ঝুম জো পাঠান' গানটিতে নাচতে দেখা যায় তাঁকে।

দেখুন ভাইরাল ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement