Umesh Yadav: উমেশ যাদব ও তাঁর স্ত্রী তানিয়ার ঘর আলো করে এল কন্যাসন্তান
কাকতালীয়ভাবে, ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ চলাকালীন উমেশ তাঁর প্রথম সন্তানের খবর শেয়ার করেন।
ভারতীয় পেসার উমেশ যাদব ও তাঁর স্ত্রী তানিয়া বুধবার দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার গাভাসকর সিরিজের জন্য ভারতীয় দলে থাকা উমেশ সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মের খবর জানান। কাকতালীয়ভাবে, ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ চলাকালীন উমেশ তাঁর প্রথম সন্তানের খবর শেয়ার করেন। ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচে উমেশ খেলেছিলেন। প্রথম ইনিংসে ডানহাতি এই পেসার দুর্দান্ত রিভার্স সুইং করে বিপাকে ফেলেন অজিদের। সাম্প্রতিক উমেশ নিজের বাবাকে হারিয়েছেন, সুতরাং এই কন্যাসন্তানের আগমন তাঁর এবং তাঁর পরিবারের জন্য খুশির জোয়ার নিয়ে আসবে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Israel-Iran War: ধ্বংস হবে ইহুদি সভ্যতা? ইজরায়েলে পরমাণু বোমা ফেলার পরিকল্পনা করছে ইরান? পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে তেহরান
Uttar Pradesh Shocker: কর্মসূত্রে বাইরে থাকে স্বামী, সেই সুযোগে তাঁরই ভাইপোর সঙ্গে প্রেম, ঘর থেকে টাকাপয়সা ও গয়না নিয়ে পালাল গৃহবধূ
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Advertisement
Advertisement