Shubman Gill Century, IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে শতরানে ভারতীয় হিসেবে দ্রুততম ১০০০ সম্পূর্ণ করলেন শুভমন
দারুণ ফর্মে থাকা শুভমন ভারতীয় হিসেবে দ্রুততম ১০০০ সম্পূর্ণ করলেন, এর আগে বিরাট ২৪ ইনিংসে ১০০০ রান করেন। তাঁকে ছাড়িয়ে শুভমন মাত্র ১৯ ইনিংসে সম্পূর্ণ করেন এই রেকর্ড
রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), ইশান কিষাণ (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আউট হওয়ার পর শুভমন গিল (Shubman Gill) ৮৭ বলে নিজের তৃতীয় একদিনের খেলায় সেঞ্চুরি তুলে নেন।
দারুণ ফর্মে থাকা শুভমন ভারতীয় হিসেবে দ্রুততম ১০০০ সম্পূর্ণ করলেন, এর আগে বিরাট ২৪ ইনিংসে ১০০০ রান করেন। তাঁকে ছাড়িয়ে শুভমন মাত্র ১৯ ইনিংসে সম্পূর্ণ করেন এই রেকর্ড। সারা বিশ্বে তিনি এই রেকর্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন, প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের ফকর জামান (Fakhar Zaman)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এর আগে কিউয়িদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।