Shadab Khan Carried Off The Field On Shoulders: চোট পেয়েও মাঠে মিলল না স্ট্রেচার, সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়তে বাধ্য হলেন সাদাব খান (দেখুন ভাইরাল ভিডিও)

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে চোট পেয়েও মাঠ ছাড়ার জন্য স্ট্রেচার পেলেন না শাদাব খান ! সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়তে বাধ্য হলেন তারকা পাক অলরাউন্ডার। সোশাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

Shadab Khan Carried Off the Field on Shoulders Photo Credit: Twitter@ShakeelktkKhan

পাক ক্রিকেটের অন্ধকার দিকটা আবার সামনে চলে এল একটি ঘটনায়। পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান দেশের মাটিতে অনুষ্ঠিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ২০২৩-এ তার হারানো ফর্ম ফিরে পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শিয়ালকোট বনাম রাওয়ালপিন্ডি-র এই  ম্যাচের সময় হঠাৎই একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।  শাদাব তার গোড়ালিতে আঘাত পান এবং ব্যাথাতে হাঁটতেও পারছিলেন না। কিন্তু তিনি যে মাঠ থেকে বাইরে যাবেন তাঁর কোন ব্যবস্থা সেই মাঠে ছিল না এমনকি কোনও স্ট্রেচারও ছিল না। এরপর শাদাব খান তারই দলের একজন খেলোয়াড়ের পিঠে চড়ে মাঠের বাইরে আসেন। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আপনিও দেখুন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement