Rohit Sharma's Hilarious Reaction: ভারতের বিশ্বকাপ দলের অধিনায়ক হয়ে মজার 'পাঞ্চিং ফিস্ট' প্রতিক্রিয়া রোহিত শর্মা-র (দেখুন ভাইরাল ভিডিও)
বিশ্বকাপের দলে নাম না থাকা থেকে শুরু করে ১২ বছর পর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেওয়ার যে আনন্দ তা তিনি ধরে রাখতে পারেননি।
জেনেই হোক বা না জেনেই রোহিত শর্মা তার মজার রসিকতার জন্য পরিচিত। এরকমই একটা কাণ্ড ঘটল মঙ্গলবার ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার সময়। শ্রীলঙ্কার হোটেলে নির্বাচক প্রধান অজিত আগরকার যখন দলের অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করেন, তখন রোহিত খানিকটা অতি উৎসাহী পড়েন। তারপর মুঠো পাকিয়ে আকাশের দিকে ছুঁড়ে দেন। এরপর একটা তৃপ্তির হাসি তাঁর মুখে দেখা যায়। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০১১ সালের বিশ্বকাপের জন্য নির্বাচিত না হওয়ার পরে রোহিত স্বাভাবিকভাবেই বিরক্ত হয়েছিলেন , সেই সময় তাঁকে এই নিয়ে সোচ্চারও হতে দেখা গিয়েছিল। বিশ্বকাপের দলে নাম না থাকা থেকে শুরু করে ১২ বছর পর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেওয়ার যে আনন্দ তা তিনি ধরে রাখতে পারেননি। একবার দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)